ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩   রাত ১:৩১ 

Home Blog Page 10

শাকিব খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা

0

চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। ৩০ এপ্রিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলাটি করেন এই প্রযোজক। এর আগে ১৩ এপ্রিল ঢাকার সিএমএম কোর্টে মো. রশিদুল আলমের আদালতে শাকিব খানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় আরও একটি মানহানি মামলা করেছিলেন এই প্রযোজক। মামলা নম্বর- সিআর-২৪৯/২৩ (রমনা)। এই মামলাটির তদন্ত করার জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁঞা। এদিকে প্রযোজকের নামে মানহানি মামলা করতে শাকিব খান গত ১৮ মার্চ রাতে গুলশান থানায় গেলেও মামলা নেয়া হয়নি। পরের দিন ১৯ মার্চ সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন এবং পরবর্তীতে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।
ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন পান রহমত উল্লাহ। পরবর্তীতে রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর গত ১৫ মার্চ বিকালে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি এই প্রযোজক সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেন। নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (মামলা নং: ৬২৪৯৪৯৫৯) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন রহমত উল্লাহ।

বিছানায় কতটা উষ্ণ ট্রাম্প? গোপন কথা ফাঁস করলেন সুন্দরী পর্নতারকা…

0

স্টর্মি ড্য়ানিয়েলস ওরফে স্টেফানি ক্লিফর্ডের সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে উত্তাল বিশ্ব। এই অবসরে ট্রাম্পের সঙ্গে স্টর্মির যৌনতা নিয়ে পুরনো কিছু কথা প্রকাশিত হয়েছে। কী ভাবে আদর শুরু হয়েছিল? মিলনের সময়ে কী কথা হয়েছিল দু’জনের মধ্যে? কোন পজিশনে মিলন ঘটেছিল? কতটা তৃপ্ত হয়েছিলেন স্টর্মি?
পর্নতারকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে বহুদিন থেকেই উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ-বাতাস। বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহলী হয়ে আছে গোটা বিশ্বও। জানা যায়, ওই পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে বিপুল টাকা ঘুষ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ সংক্রান্ত মামলায় গ্রেফতারও হয়েছেন ট্রাম্প।
পর্নতারকা স্টর্মি ড্য়ানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফর্ড।
ম্যানহাটনের একটি আদালত ট্রাম্পকে দুজনের মধ্যে সম্পর্ক ধামাচাপা দেয়ার অভিযোগের জন্য ড্যানিয়েলসকে ঘুষ দেয়া এবং এর সঙ্গে সম্পর্কিত আরও ৩৪টি অভিযোগে দোষী করেছিল। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা তথা পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলস প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। তবে এই মামলায় তিনি হেরে গিয়েছেন। স্টর্মি ড্যানিয়েলসকে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের আইনি ফি হিসেবে ১২০,০০০ ডলারের বেশি টাকা দেয়ার আদেশ দিয়েছে।
আর ঠিক এই পরিস্থিতিতেই সামনে এল স্টর্মি ড্যানিয়েলসের পুরনো এক সাক্ষাৎকার। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক নিয়ে নানা কথা বলেছিলেন। সেই সাক্ষাৎকারে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন স্টর্মি। তিনি বলেছিলেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, সাধারণত নীল ছবিতে যে ধরনের পারফর্ম্যান্স তিনি করে থাকেন বাস্তবে ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কিছুই ঘটেনি। চাঞ্চ্ল্যকর ওই সাক্ষাৎকারে স্টর্মি ড্য়ানিয়েলস আরও এক ধাপ এগিয়ে বলে দেন– ট্রাম্পের সঙ্গে তাঁর যৌনতা অনেকটা ওই পাঠ্যপুস্তকের মতোই ছিল। একটা পজিশনেই আমাদের মিলন হয়েছিল। আর এর পরই আসল কথাটা বলেন তিনি। অনেকটা শ্লেষ ও বিদ্রুপের সঙ্গে স্টর্মি ড্য়ানিয়েলস বলেন– ওই বয়সী এক ব্যক্তির থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায়?
ঠিক কী ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিয়েছেন স্টর্মি। বলেছেন– ট্রাম্পের ডাকে সেদিন তাঁর হোটেলরুমে গিয়েছিলেন স্টর্মি। সেখানে তাঁর চুল নিয়ে খেলা করতে করতেই স্টর্মি ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার কথা জিজ্ঞাসা করেন ট্রাম্পকে। ট্রাম্প বলেন– ‘ওকে নিয়ে চিন্তা কোরো না।’ স্টর্মি বলেন, ট্রাম্প বিছানায় বসেছিল। আমায় কাছে ডাকল। প্রথমে আমি কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলাম। আর এর পরেই চুমু খাওয়ার শুরু। তারপর কোনও রকম প্রতিরোধক ছাড়াই আমাদের মিলন হয়। এরপর থেকে ট্রাম্প আমার পিছনে পাগলের মতো ঘুরত।
স্টর্মি বলেন, মিলনের সময়েই ট্রাম্পকে আমি বলেছিলাম, আমায় টাকা দেয়ার চেষ্টা কোরো না। যদিও তার পরেই আমি ভেবেছিলাম, ট্রাম্প যদি টাকা দেয়, তবে সেটা তো নিশ্চয়ই অনেক টাকা হবে! বিদেশী পত্রিকা অবলম্বনে।

কলকাতায় আড়াইশো বছর আগের কামান উদ্ধার, পাশেই ছিলো লর্ড ক্লাইভের বাড়ি

0

কলকাতা শহরের দমদম পৌরসভা এলাকায় মাটি খুঁড়ে বের করা হলো প্রায় আড়াইশো বছর আগের বিশালাকার কামান। এতোদিন ধরে যা অযত্নে পড়ে ছিল মাটিতে আধ-পোঁতা হয়ে। ১৫ দিনের চেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমানার সেই কামানকে খুঁড়ে বের করলো কলকাতার দমদম পৌরসভা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং সিইএসসি। বুধবার দমদম সেন্ট্রাল জেলের অদূরে যশোর রোডের মোড়ে ওই কামানটিকে মাটির উপরে তোলা হয়। সেখানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ‘অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল’ বিপ্লব রায়।
বিপ্লব জানান, ১০ ফুট ৮ ইঞ্চি দীর্ঘ কামানটির প্রায় ১ ফুট মাটির উপরে ছিল। বাকি অংশ মাটির তলায়। কামান বিশেষজ্ঞ অমিতাভ কানুন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের সহযোগিতায় সেটি উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘‘ব্রিটিশদের তৈরি কামানটির নকশা করা হয়েছিল ১৭৬৩ সালে। ধরা যেতে পারে ১৭৭০ সালে কামানটি তৈরি করা হয়েছিল।’’ ৬ টন (৬ হাজার কিলোগ্রাম) ওজনের ওই কামানটি ১৮ কিলোগ্রাম ওজনের গোলা ১,২০০ থেকে ১,৫০০ গজ দূরে ছুড়তে সক্ষম ছিল।
ঘটনাস্থল থেকে দমদমের ঐতিহাসিক ক্লাইভ হাউস প্রায় এক কিলোমিটার দূরে। বিশেষজ্ঞদের অনুমান কামানটি যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। পরবর্তী কালে সম্ভবত যশোর রোড থেকে দমদম সেন্ট্রাল জেলে ঢোকার প্রবেশ দ্বারে সেটি রাখা ছিল। স্থানীয় সূত্রের খবর, কামানের মুখের দিকের অংশ মাটির বাইরে বেরিয়ে থাকায় অনেকেই সেটি জঞ্জাল ফেলার জন্য ব্যবহার করতেন। মাটির তলায় কামানটিকে ঘিরে ছিল নানা কেবলে্‌র তার। তাই সাবধানে খননকার্য চালাতে হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, ‘‘যেহেতু এই সম্পত্তি আদালতের তাই আদালত যেমন চাইবে তা মেনে আলিপুরে বা অন্যান্য জায়গায় সেগুলি সংরক্ষণের ব্যবস্থা করা হবে।’’ প্রাথমিক ভাবে কামানটিকে কলকাতা হাই কোর্টের ‘জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার’-এ পাঠানো হতে পারে বলে বিপ্লব জানিয়েছেন।
সরকারি সূত্র জানিয়েছে সত্তরের দশকে টালিগঞ্জ-দমদম মেট্রো রেলের জন্য খনন কার্যের সময়েও মাটির নীচ থেকে কয়েকটি প্রাচীন কামান মিলেছিল। তবে এই প্রথম বার এ ভাবে কোনও প্রাচীন তোপ মাটি খুঁড়ে উদ্ধার করা হল। বিপ্লব বলেন, ‘‘এটা আমাদের কলকাতার ঐতিহ্য। আমাদের রাজ্যের মুকুটে একটা পালক লাগল। এই প্রথম এমন একটা হেরিটেজ আমরা মাটি খুঁড়ে বের করলাম। কলকাতায় এ রকম অনেকগুলি কামান আছে। আমরা চেষ্টা করছি সেগুলি একে একে উদ্ধার করার।’’আনন্দবাজার পত্রিকার সৌজন্যে।

ইউএনওদের ক্ষমতা খর্ব করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

0

উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ক্ষমতা খর্ব করে দেয়া হাইকোর্টের রায় আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ৫ এপ্রিল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। গত ২৯ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করে রায় ঘোষণা করেন। ওই ধারায় বলা হয়েছে-
১. উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন।
২. পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি মাধ্যমে নির্ধারিত অন্যান্য কার্যাবলী পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করবেন।
হাইকোর্টের রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব হ্রাস পাবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা।
আইনবিষেশজ্ঞরা বলেন, উপজেলা পরিষদে একজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও একজন নির্বাহী কর্মকর্তাকে বেশি ক্ষমতা দেয়া হয়েছে। এটা সাংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে ৩৩ ধারা বাতিল করেছেন আদালত। ২০২০ সালে ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আহম্মেদ ও চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার । এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৬ জানুয়ারি উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা কেন বাতিল করা হবে না, এ মর্মে রুল জারি করেছিলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ।
এদিকে ২০২১ সালের ১৫ জুন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন। তাদের রিটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩ (ক) ১৩ (খ) ও ১৩ (গ) কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

মিডিয়া মুঘল রুপার্ট মারডক পঞ্চম বিয়ে করছেন ৯২ বছর বয়সে

0

ফের বিয়ের পিঁড়িতে বসছেন মিডিয়া মোগল হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক । সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের (৬৬) সঙ্গে তিনি বাগদান করেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় সোমবার রুপার্টের মালিকানাধীন নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী ও মডেল জেরি হলের সঙ্গে বিচ্ছেদের এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও বিয়ে করার করার খবর দিয়েছেন রুপার্ট । তার নতুন বান্ধবী অ্যান লেসলি স্মিথের সঙ্গে ছয় মাস আগে তার প্রথম দেখা হয়।
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম, আমি প্রেমে পড়ায় ভয় পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ চেষ্টা। স্মিথ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমি খুব খুশি।’

এদিকে রুপার্টের হবু স্ত্রী সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথ একজন বিধবা। তার স্বামী চেস্টার স্মিঠ ছিলেন একজন গায়ক ও ব্যবসায়ী।
বিয়ে নিয়ে অ্যান লেসলি নিউইয়র্ক টাইমসকে বলেন,আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন।
আসছে গ্রীষ্মের শেষেই যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে সম্পন্ন হবে।
২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও নিউইয়র্ক টাইমসের মালিক রুপার্ট।
এর আগে রুপার্ট প্যাট্রিসিয়া বুকার , সাংবাদিক আন্না মান , চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংক এবং অভিনেত্রী-মডেল জেরি হলকে বিয়ে করেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে রিট আপিল বিভাগেও খারিজ

0

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আইনজীবী এম এ আজিজ খানের রিট আবেদন খারিজ করে দেন।
রিট আবেদনে এম এ আজিজ খান হাইকোর্টের আদেশ ও প্রজ্ঞাপন স্থগিত চেয়ে আবেদন করেন।
সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদেশের পর সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ ও অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোহাম্মদ মোরশেদ।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার ক্ষেত্রে আইন ও সংবিধানের কোনো লঙ্ঘন নেই উল্লেখ করে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এম এ আজিজ খানের আবেদন খারিজ করে দেন।
আদালতে মো. সাহাবুদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন এবিএম আলতাফ হোসেন এবং নিজের পক্ষে ছিলেন এম এ আজিজ খান।
আবেদনে এম এ আজিজ খান মো. সাহাবুদ্দিনকে দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণার গেজেট প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, ২০০৪ এর ধারা ৯ অনুযায়ী, মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করা যাবে না কারণ তিনি দুর্নীতি দমন কমিশনের একজন অবসরপ্রাপ্ত কমিশনার এবং রাষ্ট্রপতির পদটি লাভজনক।
গত ১৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হবে এবং তিনি ২ মেয়াদে নির্বাচিত হওয়ায় আর রাষ্ট্রপতি হতে পারবেন না।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিন আগে এই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। সূত্র-ডেইলী স্টার।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন অব্যাহত রাখবে : প্রধানমন্ত্রী

0

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব এবং জনগণের সেবা করব।’
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।
বৈঠকে সরকারপ্রধান বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কারণ, সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।
এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

তামাকজনিত মৃত্যু রোধে আইন শক্তিশালীকরণের উদ্যোগ সময়োপযোগী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, তামাকজনিত মৃত্যু কমাতে আইন শক্তিশালীকরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।
বেইলি রোডের সরকারি বাসভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়ন্সে- আত্মা’র একটি প্রতিনিধি দলের সাথে বুধবার সাক্ষাতের সময় এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় প্রজ্ঞা এবং আত্মা’র পক্ষ থেকে জানানো হয় বর্তমানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠির ৩৫.৩ শতাংশ (৩ কোটি ৭৮ লক্ষ) তামাক ব্যবহার করে। তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এলক্ষ্যে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করার নির্দেশ দেন। পরবর্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করে।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক, চ্যানেল এস-এর ডিরেক্টর (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) শংকর মৈত্র, আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন এবং প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।(বাসস)।

অফিসকক্ষে সাব-রেজিস্ট্রারের ওপর হামলা, অভিযোগ ইউএনওর বিরুদ্ধে, প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে হামলার অভিযোগ ওঠেছে। সাব রেজিস্ট্রার তার নিজ অফিসকক্ষেই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে দেশের সব সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়,১০ জানুয়ারী সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর এজলাস কক্ষে সরকারি দায়িত্বপালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার নির্দেশে কতিপয় দুস্কৃতিকারী হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানানো হয়।
ঘটনা সম্পর্কে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে দুধরণের বক্তব্য পাওয়া গেছে। সাব রেজিস্ট্রার ইউসুফ আলী জানান তার ওপর হামলার সঙ্গে ইউএনও আবুল হায়াত জড়িত। ইউএনওর নির্দেশে কিছু লোক তার অফিস কক্ষে গিয়ে দলিল সম্পাদনের সময় হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হন। তার মাথায় ১৫-১৬টি সেলাই পড়েছে।
তবে ইউএনও আবুল হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে একজন দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি সাব রেজিস্ট্রারের অফিসে গিয়েছিলেন ঠিকই তবে সেটা একজনের পেনসনের বিষয় নিয়ে কথা বলতে। এসময় কথাকাটাকাটি হয়েছে মাত্র। সাব রেজিস্ট্রারই আমাদের হুমকি দিয়েছেন। খারাপ ব্যবহার করেছেন। তার পরেও পরিস্থিতি শান্ত করে চলে এসেছি।
ইউএনও বলেন,‘সাব রেজিস্ট্রারের ব্যবহারের কারণেই তিনি মার খেয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তার দুর্নীতির অভিযোগ নিয়ে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভাতেও উঠেছে। তবে তার সঙ্গে যে আচরণ হয়েছে, সেটি ঠিক করা হয়নি। এর তদন্ত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার আফসানা বেগমও,এই ঘটনার সঙ্গে ইউএনও আবুল হায়াত জড়িত। তার ইন্ধনেই সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর হামলা হয়েছে। অফিস চলাকালীন সময়ে কার্যালয়ে কর্মরত অবস্থায় একজন সরকারি কর্মচারীর ওপর এই ধরনের হামলা ন্যাক্কারজনক।
আফসানা বেগম বলেন, ‘ঘটনার আধা ঘন্টা আগে ইউএনও দলবল নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে শাসিয়ে এসেছিলেন। তাকে মারপিটের হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি ইউসুফ আলী আমাকে তাৎক্ষণাৎ ফোনে জানিয়েছিলেন। শাসিয়ে আসার সময় ইউএনও ইউসুফ আলীর ফোনটিও ছিনিয়ে নিয়ে এসেছেন। ওই ফোনটি এখনো ইউএনও তার কাছে রেখেছেন। এসব ঘটনা আমি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছিলাম। জেলা প্রশাসক বিষয়টি দেখবেন বলেছিলেন। কিন্তু তার পর পরই সাবরেজিস্ট্রারের ওপরে হামলা করা হয়েছে।’
জেলা রেজিস্ট্রার আফসানা বেগম আরও জানান, ইউসুফ আলীকে মারপিট করা হয়েছে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের সাবেক প্রয়াত এক কর্মচারীর পেনসনের ফাইল পাশ করার ঘটনা নিয়ে। ওই কর্মচারী ২০১৪ সালে অবসর নেন। এরপর ২০১৮ সালে তিনি মারা যান। এখন তার দ্বিতীয় স্ত্রীর বোন এসে পেনসন দাবি করছেন। কিন্তু ওই স্ত্রীর কোনো কাবিন নামা দেখাতে পারেননি তারা। এ নিয়ে মূলত ফাইলটি ছাড়তে পারছিলেন না সাব রেজিস্ট্রার ইউসুফ আলী। আর ওই ফাইল ছাড়ার জন্য ইউএনও মঙ্গলবার ইউসুফ আলীর খাস কামারায় গিয়ে তাকে শাসিয়ে আসেন। এসময় ইউসুফের এক কর্মচারীকেও শার্টের কলার ধরে ইউএনও মারপিটের হুমকি দিয়েছিলেন। তার আধা ঘন্টা পরই ঘটে হামলার ঘটনা। কাজেই এর সঙ্গে অন্য কোনো ঘটনার সম্পৃক্ততা নেই। ইউএনও এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।
তবে স্থানীয়রা জানান, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী মেয়ের অনুকূলে পেনসনের টাকা দিতে সুপারিশের জন্য সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর কাছে যান। এ কাজের জন্য তাকে অতিরিক্ত টাকাও দিয়েছেন। তবে ১৫ মাস ধরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। উল্টো অশালীন আচরণ করেন। শুধু তিনি নন, সেবাপ্রার্থীদের সঙ্গে তিনি এমনটা করেন। এছাড়া দলিল লেখকদের সঙ্গেও অসদাচরণ করেন বলে অভিযোগ আছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমনটা ঘটিয়েছেন।
তারা জানান, গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন দলিলে অতিরিক্ত টাকা আদায়, দলিল লেখকদের কথায় কথায় শোকজ, ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দলিল রেজিস্ট্রি বন্ধ, দলিল লেখকদের সঙ্গে অসদাচরণসহ জেলা রেজিস্ট্রারের বেঁধে দেয়া নীতিমালার দাবিতে কলম বিরতি পালন করেছিলেন দলিল লেখকরা।

ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি নিয়ে উদ্বিগ্ন ইসি

0

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন িপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করব।
বুধবার রংপুর সিটি নির্বাচনে ইভিএমের ধীরগতি নিয়ে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে এক বৈঠক শেষে সিইসি একথা বলেন। সিইসি বলেন, সম্প্রতি রংপুরে সিটি করপোরেশনে যে নির্বাচনটি হয়েছে, নির্বাচন সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু সেখানে কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে। যেমন ভোট স্লো হচ্ছে, একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্টও মিলছিল না।
তিনি বলেন, আসলে কেন ভোট বিলম্বিত হচ্ছে, এ অভিযোগটা এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুলল। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, এ বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়ার কর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন—তাদের আমরা সভায় আহ্বান করে ফিডব্যাক নেব।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বৈঠকে পাওয়া মতামতগুলো পর্যালোচনা করে চেষ্টা করব সংকটগুলো ওভারকাম করার জন্য। একই সঙ্গে আপনাদের বলছি, অন্যান্য নির্বাচনগুলোতে কিন্তু আমরা এ সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়া কর্মীরা কিছু কিছু বলেছেন সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে। যেটাই হোক, ফিডব্যাক নেয়ার দরকার ছিল। আমরা সেটি নিয়েছি। ফিডব্যাক নিয়ে আমরা চাই স্বচ্ছ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এ জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। সবসময় সহযোগিতা করবেন।