ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩   রাত ২:৪৬ 

Home Blog Page 166

অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ছিল না, ইউনাইটেডে আগুনে পুড়ে ৫ রোগীর মৃত্যু কর্তৃপক্ষের অবহেলায়ঃ ফায়ার সার্ভিসের তদন্ত রিপোর্ট

0

রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে আগুনে পুড়ে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ি করা হলো। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তদন্ত শেষ করে বুধবার এই রিপোর্ট দাখিল করে। এতে বলা হয়, অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকা এবং ব্যবহার অনুপযোগী পুরোনা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র( এসি) থেকেই আগুন লাগে । সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিসের এই তদন্ত রিপোর্ট পাওয়ার পর এখন স্পষ্ট হলো কথিত অভিজাত এই হাসপাতালটিতে রোগীদের নিরাপত্তায় কতো অবহেলা আর গাফিলতি ছিল।
গত ২৭ মে বুধবার রাতে গুলশান ২ নম্বরের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। এতে করোনা ইউনিটে থাকা পাঁচজন রোগী আগুনে পুড়ে মারা যান। ওই পাঁচ জনের মধ্যে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি দু’জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তদন্ত কমিটি গঠন করে। কমিটি তদন্ত শেষে বুধবার ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়। মহাপরিচালক ওই তদন্ত প্রতিবেদন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে সূত্র জানিয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই করোনা ইউনিটে অগ্নিনির্বাপনের সরঞ্জাম ছিল না। ত্রুটিপূর্ণ জেনেও পুরনো শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বসানো হয় করোনা ইউনিটে। এসির বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ‘ভষ্মীভূত করোনা ইউনিটটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। অবকাঠামো পারটেক্স দিয়ে তৈরি, যা অতিমাত্রায় দাহ্য। আগুন যখন লেগেছে তাৎক্ষণিকভাবে একসঙ্গে পুরোটায় লেগে যায়। দায়িত্বরত কর্মকর্তারা নিজের প্রাণ বাঁচাতে সবাই বেরিয়ে নিরাপদে চলে যান। আগুন লাগার সময় রোগীদের বাাঁচানোর চেষ্টা করা হয়নি। ফলে আগুন লাগার পর একজন রোগীও বের হতে পারেননি। সেখানে হ্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডারসহ অতিদাহ্য অনেক পদার্থ রাখা ছিল।’
তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি মূলত আগুন লাগার কারন, অগ্নি নির্বাপন ব্যবস্থার দুর্বলতার বিষয়কে তদন্তে অগ্রাধিকার দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিবরণ এবং একইসঙ্গে প্রতিকারের সুপারিশ করা হয়েছে। তারা করোনা ইউনিটে কোনো ধরনের ফায়ার এক্সিট রাখেনি। সেখানে ফায়ার এক্সটিংগুইশার মেয়াদোত্তীর্ণ ছিল।’
প্রসঙ্গত আগুনে পুড়ে ৫ জন রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে গুলশান থানায় অপমৃত্যুর মামলা করা হয়। পরবর্তীতে ৩ জুন
অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন আগুনে পুড়ে মারা যাওয়া ভেরন এ্যান্থনী পলের জামাতা রোনাল্ড মিকি গোমেজ। দন্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় আসামী করা হয়েছে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি ,সিইও,পরিচালক, সেদিন দায়িত্বপালনকারি চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের।
এর আগে গত ২ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হাসপাতালে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন চায় হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল কোর্টে দুই আইনজীবীর করা রিটের শুনানি শেষে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশের আইজিকে ১৪ জুনের মধ্যে আলাদাভাবে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ২৭ মে হাসপাতালটির করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগীর মৃত্যুতে বেড়িয়ে আসে থলের বেড়াল । এই হাসপাতালটিতে করোনা রোগী ভর্তি করা হতো না। স্বাস্থ্য অধিদপ্তরের চাপে হাসপাতালের আঙ্গিনায় জোড়াতালি দিয়ে একটা ইউনিট করা হয়েছিল। সেখানেই ভর্তি ছিলেন কয়েকজন করোনাআক্রান্ত রোগী।
অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ওই দিনই হাসপাতাল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের তদন্ত দল হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নানা অব্যবস্থাপনা আর অসঙ্গতি চিত্র দেখে বিষ্মিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও হাসপাতালটি পরদর্শনে গিয়ে একই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।
ফায়ারসার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতার কথা সাংবাদিকদের জানান। বলেন, হাসপাতালটিতে ১১ টি অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া গেছে যার মধ্যে ৮ টি যন্ত্রেরই মেয়াদ ছিলো না। এ ছাড়া ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার টিমও ছিল না। হাসপাতালটিতে আগ্নিনির্বাপনের দায়িত্বে একজন কর্মকর্তা থাকলেও ঘটনার সময় তিনি ছিলেন অনুপস্থিত। ফলে ফায়ার হাইড্রেন্ট থাকলেও সেটার মুখ খুলে দেয়ার মত কেউ ছিল না। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ফায়ার হাইড্রেন্টের মুখ খুলে দেয়।
ফায়ারসার্ভিসের তদন্ত কমিটি জানায়, হাসপাতালের আঙ্গিনায় যেখানে করোনা ইউনিট স্থাপন করা ছিল সেখানে বাতাস চলাচলের কোনো ভেন্টিলেশন ছিলনা, সবগুলো এসি ছিল নেগেটিভ প্রেসারের। এ ছাড়া পুরোটা জুড়ে বৈদ্যুতিক তার এলোমেলো করে রাখা ছিল, আর ছিল প্রচুর পরিমান হ্যান্ড স্যানিটাইজার । ফলে আগুন লাগার সাথে সাথে এসব দাহ্য পদার্থের স্পর্শে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিস কর্মকর্তারা এতোবড় হাসাপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখে বিষ্ময় প্রকাশ করেন।

বড় দায়িত্ব নিয়ে দেশে ফিরে যাচ্ছেন রিভা গাঙ্গুলি, ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার

0

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত হচ্ছেন। বর্তমান হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলি আরো বড় দায়িত্ব নিয়ে দেশে ফিরে যাচ্ছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব পদে দায়িত্ব নিতে যাচ্ছেন। ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন তা নিশ্চিত না হলেও দুই রাষ্ট্রদূতের নাম বিবেচিত হচ্ছে বলে জানা গেছে।
নয়াদিল্লির কুটনৈতিক সূত্রগুলো থেকে সাংবাদিক গৌতম লাহিড়ী এমন তথ্য জানিয়েছেন। সম্ভাব্য যে দুজনের নাম আলোচনা হচ্ছে তারা হলেন আফগানিস্তানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত বিনয় কুমার এবং ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শ্রীমতী রিনাত সান্ধু। আগামী কয়েকদিনের মধ্যে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করা হবে। পরবর্তী হাইকমিশনার হিসেবে নিউইয়র্কে কর্মরত ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তীর নাম বিবেচিত হচ্ছিল। তবে আপাতত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিভাগের যুগ্ম সচিব হবেন। ঢাকায় রাষ্ট্রদূত পদটি সচিব পর্যায়ের। তাই সন্দীপ আপাতত হচ্ছেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন মুখপাত্র রভীশ কুমার ফিনল্যান্ডে রাষ্ট্রদূত হয়েছেন। হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকায় রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার পর রিভা দাস গাঙ্গুলি ঢাকায় নিযুক্ত হন। তার কূটনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। ভবিষ্যতের সম্ভাব্য হাইকমিশনারদের কেউই কখনো বাংলাদেশে কাজ করেননি। বিনয় কুমার ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি বিভিন্ন পদে তাসখন্দ, অটোয়া, ওয়ারশ, তেহরান, নিউইয়র্ক ও কাঠমান্ডুতে দায়িত্ব নির্বাহ করেন। রিনাত সান্ধু ওয়াশিংটনে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধুর স্ত্রী। ১৯৮৯ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি বিভিন্ন কূটনৈতিক পদে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন, কলম্বো, নিউইয়র্ক ও জেনেভায় দায়িত্ব পালন করেছেন। রিনাত নিযুক্ত হলে তিনি হবেন ঢাকায় তৃতীয় মহিলা হাইকমিশনার।
২০১৯ সালের মার্চে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিভা গঙ্গোপাধ্যায় দাস।
এর আগে নব্বইয়ের দশকে ঢাকায় ভারতীয় দূতাবাসে ফাস্ট সেক্রেটারি (তথ্য)-র দায়িত্বে ছিলেন রিভা। হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) মহানির্দেশক ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর পেশাদার কূটনীতিক শ্রীমতী রিভা গঙ্গোপাধ্যায় দাস ১৯৮৬ সালে বিদেশ মন্ত্রকে যোগ দেন। বিদেশ মন্ত্রকে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। বিদেশ মন্ত্রকে যোগ দেওয়ার পর স্পেন থেকে ৩৩ বছরের কূটনৈতিক কর্মজীবন শুরু হয় তাঁর। এরপর তিনি সদর দপ্তরে বহিঃপ্রচার, নেপাল এবং পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিভাগে দায়িত্ব পালন করেছেন বহুদিন। তিনি ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে জলবায়ু পরিবর্তন-সহ অন্যান্য পরিবেশগত সমঝোতাতেও অংশ নেন। তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপ হাই কমিশনারের দায়িত্বও সামলেছেন। আর ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
চীন থেকে ফিরে বিদেশ মন্ত্রকের জনকূটনীতি বিভাগ এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন। একই সঙ্গে রোমানিয়া, আলবেনিয়া ও মলডোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং পরবর্তীতে নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকায় সফল দায়িত্ব পালনে শেষে আরো বড় দায়িত্ব নিয়ে তিনি দেশে ফিরে যাচ্ছেন বলে কুটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল, আগুনে পুড়ে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের মামলা,নজর রাখছে হাইকোর্টও

0

অগ্নিকাণ্ডে ৫ জন রোগীর মত্যুর ঘটনায় ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন নিহত এক রোগীর নিকটাত্মীয়। বুধবার রাতে ডিএমপির গুলশান থানায় এ মামলা করেন আগুনে পুড়ে মারা যাওয়া ভেরন এ্যান্থনী পলের জামাতা রোনাল্ড মিকি গোমেজ। দন্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় আসামী করা হয়েছে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি ,সিইও,পরিচালক, সেদিন দায়িত্বপালনকারি চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের।
গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে আর এতে পুড়ে নিহত হন ৫ জন রোগী।
মামলায় বাদি উল্লেখ করেন, দুবার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছেকৃতভাবে করোনা ইউনিটে রাখা হয়। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অনেকটা জোর করে আরো কয়েকজন নন- কোভিড রোগীকে রাখে। তাই অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের পিছনে পুরো দায় ইউনাইটেড হাসপাতালের।
ঘটনার পর কয়েকদিন পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য দণ্ডবিধির এ ধারায় অভিযোগ প্রমাণিত হলে আসামীদের ৫ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড হতে পারে।
এর আগে গত ২ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হাসপাতালে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন চায় হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল কোর্টে দুই আইনজীবীর করা রিটের শুনানি শেষে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশের আইজিকে ১৪ জুনের মধ্যে আলাদাভাবে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ২৭ মে হাসপাতালটির করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগীর মৃত্যুতে বেড়িয়ে আসে থলের বেড়াল । এই হাসপাতালটিতে করোনা রোগী ভর্তি করা হতো না। স্বাস্থ্য অধিদপ্তরের চাপে মাসখানেক হয় হাসপাতালের আঙ্গিনায় জোড়াতালি দিয়ে একটা ইউনিট করা হয়েছে। সেখানেই ভর্তি ছিলেন কয়েকজন করোনাআক্রান্ত রোগী।
অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ওই দিনই হাসপাতাল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের তদন্ত দল হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নানা অব্যবস্থাপনা আর অসঙ্গতি চিত্র দেখে বিষ্মিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও হাসপাতালটি পরদর্শনে গিয়ে একই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।
ফায়ারসার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতার কথা সাংবাদিকদের জানান। বলেন, হাসপাতালটিতে ১১ টি অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া গেছে যার মধ্যে ৮ টি যন্ত্রেরই মেয়াদ ছিলো না। এ ছাড়া ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার টিমও ছিল না। হাসপাতালটিতে আগ্নিনির্বাপনের দায়িত্বে একজন কর্মকর্তা থাকলেও ঘটনার সময় তিনি ছিলেন অনুপস্থিত। ফলে ফায়ার হাইড্রেন্ট থাকলেও সেটার মুখ খুলে দেয়ার মত কেউ ছিল না। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ফায়ার হাইড্রেন্টের মুখ খুলে দেয়।
প্রাথমিক তদন্তে ফায়ারসার্ভিসের তদন্ত কমিটি মনে করে, হাসপাতালের আঙ্গিনায় যেখানে করোনা ইউনিট স্থাপন করা হয়েছে সেখানে বাতাস চলাচলের কোনো ভেন্টিলেশন ছিলনা, সবগুলো এসি ছিল নেগেটিভ প্রেসারের। এ ছাড়া পুরোটা জুড়ে বৈদ্যুতিক তার এলোমেলো করে রাখা ছিল, আর ছিল প্রচুর পরিমান হ্যান্ড স্যানিটাইজার । ফলে আগুন লাগার সাথে সাথে এসব দাহ্য পদার্থের স্পর্শে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিস কর্মকর্তারা এতোবড় হাসাপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখে বিষ্ময় প্রকাশ করেন।

হাইকোর্টে ১১ টি ভার্চুয়াল বেঞ্চে বিচার পরিচালনা হবে

0

আগামী ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে হাইকোর্টে বাড়ানো হয়েছে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শক্রমে শনিবার এ সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে হাইকোর্টের ১১ টি একক ভার্চুয়াল বেঞ্চে বিচার কাজ চলবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। যা আগে ছিল ৪ টি।

জেনে নিন হাইকোর্টের ১১টি বেঞ্চের নামঃ
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশব্যাপী করোনাভাইসারের সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া ৩১ মে (রোববার) হতে ১৫ জুন (সোমবার) পর্যন্ত আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারি করা প্র্যাকটিস ডাইরেকশন (ব্যবহারিক নির্দেশনা) অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি নিম্নরূপ বেঞ্চসমূহ গঠন করেছেন।
এর মধ্যে বিচারপতি বোরহান উদ্দিন অতি জরুরি ভ্যাট, কাস্টমস ও ইনকাম ট্যাক্স–সংক্রান্ত রিট মোশন ও তৎসংক্রান্ত আবেদন গ্রহণ করবেন। বিচারপতি ওবায়দুল হাসান অতি জরুরি সব ধরনের ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ করবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স অর্থঋণ আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত সব প্রকার জরুরি রিট মোশন ও তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন। দুর্নীতি দমন কমিশন আইনের বিষয়াদি ব্যতীত অতি জরুরি সব প্রকার ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত জামিন আবেদন গ্রহণ করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের পৃথক বেঞ্চ। ভ্যাট, কাস্টমস ও ইনকাম ট্যাক্স ব্যতীত অতি জরুরি সব প্রকার রিট মোশন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন বিচারপতি জে বি এম হাসান। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার অতি জরুরি দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন এবং দুদক আইন–সংক্রান্ত সব প্রকার ফৌজদারি ও রিট মোশন এবং তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ করবেন। বিচারপতি মো. আশরাফুল কামাল দুর্নীতি দমন কমিশন আইনের আওতাধীন বিষয়াদি ব্যতীত অতি জরুরি সব প্রকার ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র গ্রহণ করবেন। অতি জরুরি সকল প্রকার দেওয়ানি মোশন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার আদিম অধিক্ষেত্রাধীন অতি জরুরি বিষয়, সাকশেসন আইন, বিবাহবিচ্ছেদ আইন অনুযায়ী মোকদ্দমা, প্রাইজ কোর্ট বিষয়সহ অ্যাডমিরালিটি কোর্ট আইন, ব্যাংক কোম্পানি আইন ও সালিস আইনসহ কয়েকটি আইনের অধীনে আবেদনপত্র গ্রহণ ও আপিল শুনানি গ্রহণ করবেন। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান অতি জরুরি অর্থঋণ আইন–সংক্রান্ত রিট, দেউলিয়া বিষয়াদি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থঋণ আইন হতে উদ্ভূত রিট মোশন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন। হাইকোর্টের এই ১১টি বেঞ্চে আবেদন করার জন্য পৃথক ই–মেইল ঠিকানাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ শিরোনামে ৯ মে অধ্যাদেশ জারি করে সরকার। এতে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়। অধ্যাদেশ জারির পর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে ভার্চ্যুয়াল কোর্টের জন্য পৃথক প্র্যাকটিস ডাইরেকশন, আইনজীবীদের জন্য আমার আদালত (ভার্চ্যুয়াল কোর্টরুম ব্যবহার) ম্যানুয়াল, অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শুধু জামিনসংক্রান্ত বিষয়াদি ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে বিশেষ প্র্যাকটিস নির্দেশনা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্র্যাকটিস ডাইরেকশনসহ ম্যানুয়ালে ব্যবহারিক দিকনির্দেশনা রয়েছে।
এ দিকে নিম্ন আদালতেও ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকাজ পরিচালনা করা হবে।

দু’দফা ক্ষমতায় থেকেও স্বামী হত্যার বিচার করেন নি খালেদা জিয়া,বিষয়টি রহস্যজনকঃ ড. হাছান মাহমুদ

0

খালেদা জিয়া দুই দফা ক্ষমতায় থেকেও তার স্বামী জিয়াউর রহমান হত্যার বিচার না করা রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, খালেদা জিয়া দুই দফায় দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আরও একবার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এক মাসের বেশি ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। এটি সত্যিই রহস্যজনক, জিয়াউর রহমান হত্যার বিচার তিনি করেননি। সে কারণে জনগণের মনেও প্রশ্ন, জিয়া হত্যার বিচার করলে থলের বিড়াল বেরিয়ে যাবে, এজন্যই কী তিনি বিচার করেননি!

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে অনুরোধ জানাব, মিথ্যাচার না করে জনগণের পাশে এসে দাঁড়ান। আর আমাদের দুয়ার খোলা আছে, প্রয়োজনে আমাদের সঙ্গে আপনারা একযোগে জনগণকে সহায়তা করার জন্য কাজ করতে পারেন।
করোনা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, সরকারের সুদক্ষ ব্যবস্থাপনার কারণেই এখনও আশপাশের দেশ ও ইউরোপ-আমেরিকার চেয়ে আমাদের দেশে করোনায় আক্রান্তদের মৃত্যুহার অনেক কম। কিন্তু রুহুল কবির রিজভী সাহেব সহ বিএনপি নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, তাতে মনে হয়, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
বিএনপিকে আশপাশের দেশসহ বিশ্বের দিকে তাকানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, পাকিস্তানেও করোনা সংক্রমণের হার আমাদের চেয়ে বেশি। ভারতে সংক্রমণ চীনকে ছাড়িয়ে গেছে। আর বেলজিয়ামে সংক্রমিতদের মৃত্যুহার ১৫ শতাংশ, ব্রিটেনে ১৪, যুক্তরাষ্ট্রে ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তানে ২ এর বেশি আর আমাদের দেশে ১ দশমিক ৩৬ শতাংশ। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি ভালো না হতো, তাহলে মৃত্যুহার ভারত-পাকিস্তানের মতো বা তার চেয়ে বেশি হতো। প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক মনিটরিং ও সংশ্লিষ্ট সবার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা মৃত্যুহার কমিয়ে রাখতে সক্ষম হয়েছি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যাদের প্রয়োজন, তাদের খুঁজে খুঁজে ত্রাণ দেওয়া হচ্ছে। কেউ চায়নি, কিন্তু মোবাইলে আড়াই হাজার করে টাকা পৌঁছে গেছে। দাবি না থাকা সত্ত্বেও কওমি মাদ্রাসা ও মসজিদগুলোতে সহায়তা পৌঁছেছে। সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন পেশার অসহায় মানুষের জন্যও প্রধানমন্ত্রী সহায়তা দিচ্ছেন। আমি বিএনপিকে একটু চক্ষু মেলিয়া আশপাশের দেশে কোথাও এমন ত্রাণ ও সহায়তা দেওয়া হয়েছে কি-না দেখতে অনুরোধ জানাই।
আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

বিড়ি খাওয়ার পক্ষে ৫০ সংসদ সদস্যঃ দাম বাড়াতে চায় এনবিআর

0

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধুমপান ও তামাক নিরোধের জন্য সরকার আইন করেছে। সংসদের মাধ্যমে এ আইন পাস হয়েছে। অথচ এই সংসদেরই অন্তত ৫০ জন সদস্য ধুমপান তথা তামাকের পক্ষে অবস্থান নিয়েছেন। তাও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ির পক্ষে অবস্থান নিয়েছেন তারা। তামাকবিরোধী সংগঠনগুলো যেখানে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিড়ি সিগারেটে শুল্ক বাড়ানোর দাবি জানাচ্ছে তখন এই সংসদ সদস্যরা বিড়ি শিল্পের মালিকদের পক্ষ নিয়ে বিড়ির ওপর শুল্ক ও কর কমানোর দাবি জানিয়েছেন যা নিয়ে নানা প্রশ্ন ওঠেছে।
শুল্ক কমানোর দাবিতে তারা প্রধানমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পৃথক পৃথকভাবে ডিও লেটার পর্যন্ত দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে করোনা পরিস্থিতির কারণে বিড়ি শিল্প ক্ষতির সম্মুখীন হয়েছে এমন দাবি করে গত ১৮ মে ৫০ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে ডিও লেটার দেন। এতে বলা হয়, করোনার কারণে বিড়ি উৎপাদন বন্ধ রয়েছে। কয়েকলাখ শ্রমিক বেকার। শ্রমিকদের ভরণপোষণের দায়িত্ব নিতে হচ্ছে বিড়ি শিল্প মালিকদের। এ অবস্থায় আসন্ন বাজেটে বিড়ির ওপর থেকে কর কমানোর অনুরোধ জানানো হয়।
যেসব সাংসদ ডিও লেটার দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহসান আদিলুর রহমান, আবু হোসেন বাবলা।
এদিকে ৫০ জন সংসদ সদস্য বিড়ির ওপর শুল্ক কমানোর জন্য ডিও লেটার দেয়ার ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছে তামাকবিরোধী সংগঠনগুলো। তারা বলছে, এটা শুধু অনৈতিকই নয়, সংবিধানেরও লঙ্ঘন।

শুল্ক বাড়াতে চায় রাজস্ব বোর্ডঃ
৫০ জন সাংসদ বিড়ির ওপর শুল্ক কমানোর দাবি জানালেও জাতীয় রাজস্ব বোর্ড চায় শুল্ক বাড়াতে।
* বিড়ি শিল্প নিয়ে এক গবেষণায় জাতীয় রাজস্ব বোর্ড বেশ কিছু সুপারিশ করছে। গবেষণা প্রতিবেদনে বিড়ির কার্যকর মূল্য বৃদ্ধির জন্য সম্পূরক শুল্কের পাশাপাশি সুনির্দিষ্ট কর (specific excise tax) আরোপ করার সুপারিশ করা হয়েছে।  বিড়ির কর ও মূল্য কার্যকরভাবে বৃদ্ধি করা হলে, কয়েক লাখ ধূমপায়ীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং বিড়ি থেকে রাজস্ব আয় বেড়ে যাবে দ্বিগুণেরও বেশি।  গবেষণায় বলা হয়েছে, বিড়ি খাত থেকে প্রাপ্ত বাড়তি রাজস্ব দিয়ে শ্রমিকদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে খুব সহজেই এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন করা সম্ভব হবে। এক্ষেত্রে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। সরকারিভাবে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হলে  ৭৮.৪ শতাংশ বিড়ি শ্রমিক এই ক্ষতিকর পেশা ছেড়ে দিতে চায় বলে গবেষণায় উঠে এসেছে।
* গবেষণা প্রতিবেদনে বিড়ির করকাঠামো পরিবর্তনসহ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়েছে:

১.বিড়ির সম্পূরক শুল্ক বৃদ্ধি করা এবং এখান থেকে অর্জিত বাড়তি রাজস্ব দিয়ে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিশেষ তহবিল গঠন করা।

২.বিড়ির ওপর আরোপিত সম্পূরক শুল্ক/এক্সাইজ ট্যাক্স এর একটি অংশ সুনির্দিষ্ট কর আকারে আরোপ করা।

৩.শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং এনবিআরের যৌথ সমন্বয়ের মাধ্যমে যেসব জেলায় বিড়ি কারখানা রয়েছে সেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিকল্প কর্মসংস্থান অনুসন্ধান করা।

৪. বিড়ি শ্রমিকদের ক্ষতিকর পেশা থেকে সরিয়ে নিতে এনজিও, বিড়ি শ্রমিকদের সংগঠন এবং সিভিল সোসাইটি সংগঠনকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা।

৫.নারী, শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম বিড়ি শ্রমিকদের জন্য স্থানীয় পর্যায়ে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
বিড়ি শ্রমিকদের সংখ্যা নিয়ে মিথ্যাচারঃ
এনবিআরের গবেষণা বলছে দেশে বিড়ি শ্রমিকের সংখ্যা ৪৬ হাজার আর কারখানা মালিকদের দাবি ২০ লাখ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নীতিনির্ধারকদের প্রভাবিত করতে প্রতিবছর বাজেট ঘোষণার আগে বিড়ি মালিক এবং কিছু সুবিধাভোগী বিড়িশ্রমিক নেতা শ্রমিকদের প্রকৃত সংখ্যা নিয়ে মিথ্যাচার করেন। তারা দাবি তোলেন বিড়ির কর বাড়ানো হলে দেশের বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাবে এবং ২০ থেকে ৩০ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। বিড়ি শ্রমিকদের সংখ্যা নিয়ে যে কাল্পনিক তথ্য তারা বছরের পর বছর দিয়ে থাকেন, তা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০১৯ সালে প্রকাশিত ‘দি রেভিনিউ অ্যান্ড এমপ্লয়মেন্ট আউটকাম অব বিড়ি ট্যাক্সেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে বিড়ি শিল্পে  কর্মরত নিয়মিত, অনিয়মিত এবং চুক্তিভিক্তিক মিলিয়ে পূর্ণসময় কাজ করার সমতুল্য শ্রমিক সংখ্যা মাত্র ৪৬ হাজার ৯১৬ জন। বিড়ি শিল্পের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মজুরিও খুব কম, মাসে গড় আয় মাত্র ১,৯৭২ টাকা। একজনের আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের শিশু, নারীসহ সকলকেই বিড়ি তৈরির ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত হতে হয়।
সংশ্লিষ্টরা বলছেন বিড়ি সিগারেট ও তামাকজাত দ্রব্যে বাড়তি কর আরোপ করলে এবং মূল্য বৃদ্ধি করলে মানুষ ধুমপানে নিরুৎসাহিত হবে।

ফাইভস্টার সুযোগ সুবিধার ইউনাইটেড হাসপাতাল, নেই আগুন নেভানোর সরঞ্জাম, ৫ মৃত্যুর দায় নেবে কে?

0

ফাইভস্টার সুযোগ সু্বিধার হাসপাতাল। রোগীও সব বড়লোক। ভর্তি হলেই লাখ টাকা বিল। কিন্তু ভেতরের অবস্থা কাহিল। চিকিৎসাসেবা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে ঢের, তেমনি প্রশ্ন রয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। বিশেষ করে, আগুন লাগলে যে সেখানে বাঁচার উপায় নেই তা ৫ জনকে মরে প্রমাণ করতে হলো। আগুন নেভানোর সরঞ্জাম নেই, লোক নেই। যা আছে তাও অকেজো মেয়াদোত্তীর্ণ । অথচ বাইরে দিয়ে সব ফিটফাট। আর এ হাসপাতালটি হলো রাজধানীর গুলশানের অভিজাত ইউনাইটেড হাসপাতাল।
বুধবার হাসপাতালটির করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগীর মৃত্যুতে বেড়িয়ে আসে থলের বেড়াল । এই হাসপাতালটিতে করোনা রোগী ভর্তি করা হতো না। স্বাস্থ্য অধিদপ্তরের চাপে মাসখানেক হয় হাসপাতালের আঙ্গিনায় জোড়াতালি দিয়ে একটা ইউনিট করা হয়েছে। সেখানেই ভর্তি ছিলেন কয়েকজন করোনাআক্রান্ত রোগী।
অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের তদন্ত দলের চোখ কপালে ওঠার অবস্থা। অভিজাত এ হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নানা অব্যবস্থাপনা আর অসঙ্গতি চিত্র দেখে বিষ্মিত তদন্ত দল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও হাসপাতালটি পরদর্শনে গিয়ে একই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে অব্যবস্থাপনার জন্য ৫ জনের মৃত্যুর দায় কে নেবে এ নিয়েও এখন প্রশ্ন ওঠেছে। কারণ ফায়ারসার্ভিসের প্রাথমিক তদন্তে এটা নিশ্চিতই যে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই আগুনে পুড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ফায়ারসার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুলতার কথা সাংবাদিকদের জানান। বলেন, হাসপাতালটিতে ১১ টি অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া গেছে যার মধ্যে ৮ টি যন্ত্রেরই মেয়াদ ছিলো না। এ ছাড়া ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার টিমও ছিল না। হাসপাতালটিতে আগ্নিনির্বাপনের দায়িত্বে একজন কর্মকর্তা থাকলেও ঘটনার সময় তিনি ছিলেন অনুপস্থিত। ফলে ফায়ার হাইড্রেন্ট থাকলেও সেটার মুখ খুলে দেয়ার মত কেউ ছিল না। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ফায়ার হাইড্রেন্টের মুখ খুলে দেয়।
প্রাথমিক তদন্তে ফায়ারসার্ভিসের তদন্ত কমিটি মনে করে, হাসপাতালের আঙ্গিনায় যেখানে করোনা ইউনিট স্থাপন করা হয়েছে সেখানে বাতাস চলাচলের কোনো ভেন্টিলেশন ছিলনা, সবগুলো এসি ছিল নেগেটিভ প্রেসারের। এ ছাড়া পুরোটা জুড়ে বৈদ্যুতিক তার এলোমেলো করে রাখা ছিল, আর ছিল প্রচুর পরিমান হ্যান্ড স্যানিটাইজার । ফলে আগুন লাগার সাথে সাথে এসব দাহ্য পদার্থের স্পর্শে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
ফায়ারসার্ভিস কর্মকর্তারা এতোবড় হাসাপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা দেখে বিষ্ময় প্রকাশ করেন।
এ দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম পরিদর্শন করে হাসপাতালটির অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য লাভের জন্য কিন্তু আগুনে পুড়ে যদি মারা যায় সেটা অত্যন্ত বেদনাদায়ক। মেয়র বলেন তদন্ত কমিটি তদন্ত করছে। হাসপাতালের গাফিলতি প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যঃ ইউনাইটেড হাসপাতালের চীফ অব কমিনিউকেশন ডা. সেগুফা প্রেস ব্রিফিং এ দাবি করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তাদের ধারণা। তিনি বলেন অগ্নিনির্বাপণের সব ব্যবস্থাই হাসপাতালে ছিল। কিন্তু ঝড়বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে রোগীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয় নি। জানান, এ ঘটনায় গুলশান থানায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেছে। নিহত রোগীর স্বজনদের কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কী না এমন প্রশ্নের জবাব দেননি ডা. সেগুফা।

এক্সিম ও ন্যাশনাল ব্যাংক মালিকদের বিরোধের নেপথ্যে নানা কাহিনীঃ ঋণ নিয়ে যথেচ্ছাচার,মানা হয় না বিধিবিধান

0

দেশের দুই বেসরকারি ব্যাংক এক্সিম ও ন্যাশনাল ব্যাংক মালিকদের ঋণ দেয়া-নেয়াকে কেন্দ্র করেই বিরোধ থানাপুলিশ পর্যায়ে গড়িয়েছে বলে মনে করছেন ব্যাংক খাতের লোকজন। তবে এমন পরিস্থিতি দেশের ব্যাংকিং খাতের জন্য অশনিসংকেত বলেও মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা। দু’ব্যাংকের বিরোধ এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়। বিষয়টি শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে আপোষে গিয়েই শেষ হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ এটা বেশিদূর এগুলো নিজেদের থলের বেড়ালই বের হয়ে যাবে।
উল্লেখ্য সিকদার গ্রুপের এমডি রিক হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের করা মামলায় বলা হয়েছে সিকদার গ্রুপের ৫০০ কোটি টাকা ঋণ মঞ্জুর না করায় ব্যাংকটির এমডি ও ডিএমডিকে জিম্মি করে রাখেন ও হত্যার হুমকি দেন সিকদার গ্রুপের এমডি ও তার ভাই। তারা আবার ন্যাশনাল ব্যাংকের পরিচালকও। এর জবাবে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সিকদার গ্রুপের পক্ষ থেকে এ ধরনের ঋণের কোনো আবেদনই করা হয় নি। সিকদার গ্রুপের এমডি ও তার ভাই এক্সিম ব্যাংকের এমডি-ডিএমডির সঙ্গে দেখা করতে গুলশান অফিসেও যান নি। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে বলে দাবি করা হয়।
দু ব্যাংকের এমন পাল্টাপাল্টি অভিযোগ, মামলায় বিব্রত দেশের ব্যাংকিং সেক্টর। ব্যাংক কর্মকর্তারা বলছেন, মালিকদের ক্ষমতার বলি হন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকের পরিচালকরা সাধারণ আমানতকারী ও সাধারণ ব্যাবসায়িদের স্বার্থের দিকে না তাকিয়ে নিজেরা যথেচ্ছভাবে ঋণ নিয়ে নেন। হুমকির মুখে ঠেলে দেন ব্যাংককে। দেশের বেশিরভাগ বেসরকারি ব্যাংকেরই একই অবস্থা। পরিচালকরা জামানতবিহীন ঋণ নিয়ে ফতুর করে দিচ্ছেন ব্যাংককে।
আলোচিত এ ঘটনার বিরোধের উৎপত্তিও একই সূত্র থেকে বলে মনে করছেন ব্যাংকাররা। এক্সিম ব্যাংকের মামলায় বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক যে পরিমাণ ঋণ ( ৫০০ কোটি টাকা) চেয়েছেন তাদের বন্ধকী সম্পদের পরিমাণ তারচেয়ে অনেক কম হওয়ার রিপোর্ট দেয়ায় এমডি ডিএমডিকে জিম্মি করে হত্যার হুমকি দেয়া হয়।
অপর দিকে ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের কয়েকজন পরিচালক ন্যাশনাল ব্যাংক থেকে উপযুক্ত জামানত ছাড়াই ঋণ নিয়েছেন। এমন কি মামলার বাদিও উপযুক্ত জামানত ছাড়া ঋণ নিয়েছেন।
দু ব্যাংকের পাল্টপাল্টি বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ব্যাংক পরিচালকরা কোনো জামানত ছাড়াই কোটি কোটি টাকার ঋণ নিয়ে নেন। এসব ঋণ শেষ পর্যন্ত ফেরত আসে কী না তারও কোনো নিশ্চয়তা নেই।
এ দিকে এক্সিম ব্যাংকের মামলায় পলাতক আছেন ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক। পুলিশ বলছে তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে ঘটনার ১২ দিন পর মামলা,আর মামলা দায়েরের ১০ দিনেও কোনো আসামী গ্রেপ্তার না হওয়া রহস্যজনক বলে মনে করছেন অনেকেই।
পাল্টাপাল্টি অভিযোগঃ
ন্যাশনাল ব্যাংকের দুই পরিচালক দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে গত ১৯ মে গুলশান থানায় মামলা করেন এক্সিম ব্যাংকের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। মামলার এজাহারে এই দুই ভাইয়ের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি ফিরোজ হোসেনকে অপহরণ করে হত্যার হুমকি এবং গুলি করার অভিযোগ করা হয়। বলা হয় গুলি এমডি হায়দার আলীর কানের পাশ দিয়ে চলে যায়। মামলায় বলা হয় সিকদার গ্রুপের ৫০০ কোটি টাকা ঋণ আবেদনের বিপরীতে বন্ধকী সম্পত্তির দাম কম হওয়ার কথা বলায় রন হক ও দিপু হক অস্ত্রের মুখে গত ৭ মে পূর্বাচল থেকে বনানীতে সিকদার গ্রুপের অফিসে হায়দার আলী ও ফিরোজকে তুলে নিয়ে যান। সেখানে তাদের ওপর চালানো হয় নির্যাতন। পরে জোর করে সাদা কাগজে সই নেয়া হয়। এজাহারে বলা হয়, দিপু সিকদারের নির্দেশে তাদের বাবা জয়নাল হক সিকদারের কাছে দুই কর্মকর্তাকে নিয়ে ফটোসেশান করানো হয়।
এক্সিম ব্যাংকের এমডি, ডিএমডি ও দুই ড্রাইভারকে প্রায় ৫ ঘন্টা অস্ত্রের মুখে জিম্মি করে সন্ধ্যা সাড়ে ৭ টায় ছেড়ে দেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
ন্যাশনাল ব্যাংকের পাল্টা অভিযোগঃ দুই পরিচালকের বিরুদ্ধে মামলার ঘটনায় গণমাধ্যমে নিজেদের বক্তব্য পাঠিয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির আইনী পরামর্শক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার লিখিত বক্তব্যে জানান, রন হক এক্সিম ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ পেতে কোনো আবেদনই করেন নি। তিনি এক্সিম ব্যাংকের গুলশান এভিনিউ শাখায় যাননি,এক্সিম ব্যাংকের এমডি ডিএমডির সঙ্গেও দেখা করেন নি। সেই ক্ষেত্রে ঋণ এবং এই সংক্রান্ত জামানত নিয়ে দরকষাকষির কোনো প্রশ্নই আসে না। ঘটনার ১২ দিন পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা ন্যায়বিচারের পরিপন্থী এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
বাসেত মজুমদার বলেন, গুলশান থানায় করা মামলার বাদী সিরাজুল ইসলাম নিজেও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করেছেন। এসব ঋণের উপযুক্ত জামানত ছাড়াই ঋণ নিয়েছেন। এক্সিম ব্যাংকের একজন পরিচালক গত ১৩ মে ন্যাশনাল ব্যাংক থেকে ৫ কোটি টাকার ঋণ সুবিধা গ্রহণ করেছেন বলেও জানানো হয়।
নেপথ্যে কী আছেঃ
এক্সিম ব্যাংকের মামলার ধরন দেখে মনে হচ্ছে নেপথ্যে অনেক ঘটনা রয়েছে। ঘটনা ঘটেছে ৭ মে আর মামলা হয়েছে ১৯ মে। ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তাকে আটক করে, হত্যার হুমকি দেয়া, গুলি করা, সাদা কাগজে সই নেয়ার মতো ঘটনা ঘটলেও তা ১২ দিন গোপন রাখা হলো কেনো? এটা প্রাতিষ্ঠানিক বিরোধ না ব্যক্তি বিরোধ? এ ছাড়া মামলায় যারা ক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই এমডি ডিএমডির কেউ মামলা করলেন না। মামলা করলেন তৃতীয় একজন যিনি এক্সিম ব্যাংকের পরিচালক সিরাজুল ইসলাম। এটাও রহস্যজনক এবং নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
২০০০ কোটি টাকা পাচারের অভিযোগঃ সিকদার গ্রুপের মালিকানাধীন একটি ইংরেজী পত্রিকা রয়েছে নাম বাংলাদেশ পোষ্ট। পত্রিকাটির প্রকাশক হলেন সিকদার গ্রুপের এমডি রিক হক সিকদার। পত্রিকাটির গত ১৩ মে সংখ্যায় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয় নজরুল ইসলাম মজুমদার ২০০০ কোটি টাকা পাচার করেছেন। এ ছাড়া নাসা গ্রপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়েছেন। তার অর্থিক নানা অনিয়মের কথা তুলে ধরা হয় রিপোর্টে। এসব অনিয়ম কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করছে বলেও জানানো হয়। উল্লেখ্য নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক ( বিএবি) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুষ্ঠু তদন্ত চান ব্যাংকাররাঃ ব্যাংক খাতের সংশ্লিষ্টরা এ ঘটনার সুষ্টু তদন্ত দাবি করে বলেছেন, ব্যাংকিং খাত এমনিতেই খারাপ অবস্থায়। এর মধ্যে ঋণ নিয়ে যদি পরিচালকরা বিরোধে জড়ান তা হলে সাধারণ গ্রাহকরা আরো দুশ্চিন্তায় পড়বে। নামপ্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, দু’ব্যাংকের পরিচালকদের এ ঘটনার দিকে নজর রাখছে কেন্দ্রীয় ব্যাংক।

মনগড়া বিদ্যুৎ বিল বিইআরসি আইনের লঙ্ঘন, ক্যাবের নোটিশ; রিট হচ্ছে হাইকোর্টে

0

বিদ্যুৎ বিল নিয়ে তুঘলকি কাণ্ড ঘটিয়েছে বিদ্যুৎ বিভাগ। করোনাভাইরাসের অজুহাতে গ্রাহকের মিটার রিডিং না করেই মনগড়া বিল ধরিয়ে দেয়া হয়েছে। এই বিলের পরিমান স্বাভাবিক বিলের চেয়ে তিনগুণ থেকে দশগুণ পর্যন্ত বেশি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে বিদ্যুৎ বিভাগ একটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে গ্রাহকদের মিটার রিডিং না করায় অনুমানের ওপর বিল করা হয়েছে। কেউ আপত্তি জানাল তা পরবর্তী মাসে সমন্বয় করা হবে।
আইন বিশেষজ্ঞরা বিদ্যুৎ বিভাগের এই বক্তব্যকে বেআইনী বলে দাবি করেছেন। তারা বলছেন অনুমানের ওপর কোনো আইন কার্যকর হতে পারে না। এই ভুতুড়ে বিলের বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করার চিন্তাভাবনা করা হচ্ছে।
প্রসঙ্গত করোনাভাইরাসের কারণে গ্রাহকদের ফেব্রয়ারী,মার্চ ও এপ্রিল তিন মাসের বিল একসঙ্গে দেয়া হয়েছে। এ বিল স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। যা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় মানুষের আয় রোজগারে ধ্বস নেমেছে। সরকার যেখানে মানুষকে আর্থিক প্রণোদনা দিচ্ছে সেখানে বিদ্যুৎ বিভাগ অস্বাভাবিক বিল দিয়ে মরার উপর খাড়ার ঘা দিয়েছে। গত তিন মাসের এসব বিল বাতিল করার দাবি জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসিকে চিঠি দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রোববার বিইআরসির চেয়ারম্যানকে এ-সংক্রান্ত চিঠি দেন ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।
বিইআরসির চেয়ারম্যানকে লেখা চিঠিতে বলা হয়, ক্যাবের অভিযোগ কেন্দ্রে পাওয়া অভিযোগ এবং সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগসমূহ বিশ্লেষণে দেখা গেছে প্রকৃত বিল অপেক্ষা ১০ গুণেরও বেশি বিল করা হয়েছে। করোনার কারণে মিটার রিডিং নেওয়া সম্ভব না হওয়ায় ওই তিন মাসের বকেয়া বিল মনগড়া হিসাবের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং একসঙ্গে তা পরিশোধ করতে বলা হয়েছে। প্রদত্ত বিল বিইআরসি আইনের সঙ্গে সাংঘর্ষিক ও বেআইনি। এই বেআইনি কৃতকর্মে ভোক্তারা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনার দ্রুত প্রতিকার ও প্রতিরোধ জরুরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।
ক্যাবের পক্ষ থেকে বিইআরসির কাছে ছয়টি দাবি করা হয়। এগুলো হলো, বিইআরসির কাছে সকল বিতরণকৃত বিল বাতিল/প্রত্যাহারের আদেশ চাওয়া । এ আদেশ না হওয়া পর্যন্ত উক্ত বিলসমূহের ওপর স্থগিতাদেশ দেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া প্রত্যেক ভোক্তাকে মাসভিক্তিক আলাদা নতুন বকেয়া বিল প্রদানের জন্য পল্লী বিদ্যুৎসহ দেশের ছয়টি বিতরণ সংস্থাকে নির্দেশ দিতে হবে। ভোক্তাভেদে কিস্তিতে সে বিল পরিশোধেরও সুযোগ রাখতে হবে।
উল্লেখ্য, প্রকৃত বিদ্যুৎ বিলের চেয়ে কয়েক গুণ বেশি বিল করেছে দেশের ছয়টি বিতরণ সংস্থা।
বিদ্যুতের বিল করার ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া নিয়মের বাইরে বিতরণ সংস্থাগুলো এই বিল করেছে।
ভুতুড়ে ও অযৌক্তিক বিল করার কারণে বিতরণ সংস্থার বিরুদ্ধে বিইআরসিকে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, আইন অনুযায়ী বিইআরসি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ সংস্থা। এই সংস্থাটির বেঁধে দেওয়া নিয়মের বাইরে বিদ্যুতের বিল করার সুযোগ নেই। কেউ সেটির ব্যতয় ঘটালে তা শাস্তিযোগ্য অপরাধ।

প্রকৌশলী দেলোয়ার হত্যায় জড়িত সহকর্মীসহ ৩ জন গ্রেফতার, নেপথ্যে গাজীপুর সিটির প্রভাবশালী চক্র

0

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যা রহস্য প্রায় উদঘাটন করে ফেলেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনের দুই সহকর্মীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। এরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম, শাহীন ও ড্রাইভার হাবিব। হত্যাকান্ডে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল এসব তথ্য জানান।
দুর্নীতিবাজদের সঙ্গে আপোষ না করা ঠিকাদার সিন্ডিকেট ও সিটি কর্পোরেশনের প্রভাবশালী একটি চক্রের রোষানলে পড়েই জীবন দিতে হয়েছে দেলোয়ারকে, প্রাথমিক অনুসন্ধানে এমনটাই মনে করছে পুলিশ।
ডিসি শৈবাল জানান গত ১১ মে বিকেল আনুমানিক চারটার টার দিকে তুরাগ থানার ১৭ নম্বর সেক্টরে অজ্ঞাতনামা একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝোপের মধ্যে একটু মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।
প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি পরিকল্পিত খুন বলে মনে হয়। অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি সনাক্তের জন্য র‌্যাব সদর দপ্তরের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় উদঘাটন করা হয়। সনাক্তকৃত ঠিকানায় যোগাযোগ করে জানা যায়, মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তুরাগ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, হত্যা মামলাটি তদন্তকালে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) এর সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম (৪১)সহ প্রকৌশলী রাশেদ ও প্রকৌশলী সুফিয়ানকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিকটিমের বাসার রাস্তার আশপাশ এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করতে থাকেন তদন্তকারী কর্মকর্তা। ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভিকটিমের বাসার অদূরে একটি হায়েস মাইক্রোবাসে একজন সাদা পিপিই পড়া ও একজন শার্ট প্যান্ট পড়া ব্যক্তি অপেক্ষা করছে। হঠাৎই তারা একটি রিক্সাওয়ালাকে থামিয়ে তার মোবাইল থেকে কাকে যেন কল করে। কিছুক্ষণ পর রিক্সাওয়ালার ঐ মোবাইলে ফিরতি কল আসলে তারা দ্রুত ভিকটিমের বাসার দিকে গাড়ি নিয়ে রওনা দেয়। এখানে সাদা পিপিই পরিহিত ব্যক্তির সাথে সহকারী প্রকৌশলী সেলিমের দেহের আকৃতির মিল পাওয়া যায়। বিষয়টি আরও নিশ্চিত হতে ঐ রিক্সাওয়ালকে আটক করে জিজ্ঞাসা করলে তিনি জানান, পিপিই পরিহিত ব্যক্তি আর প্রকৌশলী সেলিম একই ব্যক্তি। সেলিমের সাথে আরও একজন ব্যক্তি ছিলেন। রিকশাওয়ালার মোবাইল ফোন থেকে কল করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার সময় তাকে ১০০ টাকা ধরিয়ে দেয়া হয় বলে রিক্সা চালক জানান।

পুলিশ গ্রেফতারকৃত সেলিমের বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে, দেখা যায় সাদা পিপিই ও কালো জুতা পরিহিত একজন ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। উক্ত ব্যক্তির ব্যবহৃত পিপিই, জুতা ও দেহের আকৃতির সাথে ঘটনার সাথে জড়িত পিপিই পরিহিত ব্যক্তির হুবহু মিল রয়েছে। এসব বিষয় তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়ে প্রকৌশলী সেলিমকে সিসিটিভি ফুটেজ ও তদন্তে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানালে তিনি এক পর্যায়ে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।
হত্যার মোটিভ সম্পর্কে উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার বলেন, নিহত প্রকৌশলী দেলোয়ার ও প্রকৌশলী সেলিম একই অফিসে সহকর্মী ছিলেন। তাদের মধ্যে দীর্ঘদিনের অন্তর্দন্দ্ব ছিল। বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মধ্যে বনিবনা হতো না। হত্যাকান্ডে সহযোগী হিসেবে শাহীন ও মাইক্রোসহ ড্রাইভার হাবিবকে সঙ্গে নেন সেলিম। ঘটনার দিন সেলিম ও তার অন্য দুই সহযোগী মাইক্রোবাস নিয়ে প্রকৌশলী দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাকে গাড়িতে উঠান। গাড়িটি রূপনগর বেড়িবাঁধে পৌছালে সেলিমের ইশারায় মাইক্রোর পেছনে থাকা শাহীন দেলোয়ারের গলায় রশি দিয়ে পেঁচিয়ে টান দেন এবং সেলিম তাকে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর মৃতদেহটি ১৭ নম্বর সেক্টরের খালি জায়গায় ফেলে রেখে তারা পালিয়ে যান। যাওয়ার সময় দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়াবাড়ির তিন নম্বর ব্রিজ সংলগ্ন লেকে ফেলে দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় ফোনটি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় ২১ মে গ্রেফতারকৃত শাহীন ও হাবিব ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিমকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এডিসি কামরুজ্জামান সরদার বলেন তদন্ত অব্যাহত আছে, অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দেলোয়ার হত্যাকাণ্ডের সঙ্গে অনেক রাঘববোয়ালরা জড়িত। ঠিকাদারদের শত কোটি টাকার ফাইল আটকে রাখা ও সিটি করপোরেশনের অনেক দুর্নীতির খবরও জানতেন প্রকৌশলী দেলোয়ার। বিভিন্ন দ্বন্দ্বের কারণে খোদ মেয়রই দেলোয়ারকে ছয় মাসের ওএসডি করে রাখেন।
ঘটনার ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দাদের একটি সূত্র জানায়, দেলোয়ার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই সহকারী প্রকৌশলীসহ কয়েকজন ঠিকাদারের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের শীর্ষ এক জনপ্রতিনিধির ঘনিষ্ঠতা রয়েছে। কারণ ওই জনপ্রতিনিধির নির্দেশনার সিন্ডিকেটের বাইরে কোনও টেন্ডার কাজ হয়না। যারা ছোট ঠিকাদার রয়েছে তাদের লাইসেন্সে এক কোটি টাকার বেশি কাজ দেওয়া হয়না। আর যারা সিন্ডিকেটে রয়েছেন তাদের প্রত্যেকেরই পাঁচ কোটি টাকার কাজ পান।

কয়েকজন ছোট ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, ওই জনপ্রতিনিধির মাধ্যমে বিনা টেন্ডারেও কোটি কোটি টাকার কাজ করেছেন ওই সিন্ডিকেটের ঠিকাদাররা। তারা বলেন, ওই ফাইলগুলো আটকে রাখেন প্রকৌশলী দেলোয়ার। এসব কারনেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছেন তারা।
উল্লেখ্য, গত ১১ মে দুপুরে দিয়াবাড়ী বেড়িবাঁধের জঙ্গল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।