ঢাকা   , ,     

সর্বশেষ সংবাদ

অবকাশে জরুরি বিষয় দেখবেন ৩ চেম্বার বিচারপতি

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য তিনজন চেম্বার বিচারপতি মনোনীত করেছেন প্রধান বিচারপতি। ১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশ চলাকালে তারা দায়িত্ব পালন করবেন। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেস সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে, সাপ্তাহিক ও ঘোষিত সরকারি ছুটির দিনগুলোতে আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য তিন বিচারপতিকে অবকাশকালীন চেম্বার বিচারপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
এর মধ্যে বিচারপতি মো. রেজাউল হককে আগামী ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত, বিচারপতি এস এম এমদাদুল হককে ১৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং বিচারপতি ফারাহ মাহবুবকে ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি এস এম এমদাদুল হক ১৭, ২১, ২২, ২৩, ২৭ ও ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় শারীরিক উপস্থিতিতে চেম্বার কোর্ট-১-এ আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।
অন্যদিকে বিচারপতি ফারাহ মাহবুব ২০, ২৩, ২৪, ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় শারীরিক উপস্থিতিতে চেম্বার কোর্ট-২-এ আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো. রেজাউল হকের দায়িত্ব পালনের সময়সূচিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত