ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩   সকাল ৯:৪১ 

Home Blog Page 33

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কয়েকশ’কোটি টাকা লোপাট; ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

0

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে লুটপাট চলছে। শুধু জমি কেনার নামেই প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাত হয়েছে। আর এর সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের একটি চক্র। দুদকের অনুসন্ধানে এর প্রমাণ মেলায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক মো. ফরিদউদ্দিন পাটোয়ারী বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।
দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, দুদকের অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের আসামি করা হয়েছে। মামলার তদন্তকালে এর বাইরে আরও কেউ সম্পৃক্ত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে আসামি করা হবে।
মামলার এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো বোর্ড অব ট্রাস্টিজ। বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস (রুলস অ্যান্ড রেগুলেশনস) অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয় একটি দাতব্য, কল্যাণমুখী, অবাণিজ্যিক ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্ট্রিজের কয়েকজন সদস্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডেভেলপমেন্টের নামে ৯ হাজার ৯৭ ডেসিমাল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে আত্মসাত করেন।
এজাহারে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের জন্য কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে প্রথমে বিক্রেতার নামে টাকা প্রদান করেন। পরে বিক্রেতার কাছ থেকে কমিশন বা ঘুষ হিসেবে নগদ চেক ও পে-অর্ডারের মাধ্যমে টাকা নিয়ে উত্তোলন এবং নিজেদের নামে এফডিআর করে রাখেন। এরপর ওই এফডিআরের অর্থ মেয়াদ পূর্তির আগে উত্তোলন করে আত্মসাত করেন।
আসামিদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন এবং ওই বেআইনি কার্যক্রম করার ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে কমিশন বা ঘুষের আদান-প্রদান করে শাস্তিযোগ্য অপরাধে দুদক মামলা দায়ের করে। আত্মসাতের অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধও ঘটেছে বলে মামলার অভিযোগ আনা হয়।
দুদকের তথ্যমতে, শিক্ষার্থীরে কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, স্ত্রী-স্বজনদের চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয় ও অবৈধভাবে বিলাসবহুল বাড়ি ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা নেয়ার অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে দুদক।
অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এম এ কাশেম সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে দুর্নীতি করছেন। কম মূল্যের জমি বেশি দামে ক্রয়, ডেভেলপার কোম্পানির কাছ থেকে কমিশন নেয়া, শিক্ষার্থীদের টিউশন ফি থেকে অবৈধভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যের জন্য বিলাসবহুল গাড়ি কেনা, লাখ টাকা করে সিটিং অ্যালাউন্স গ্রহণ, অনলাইনে মিটিং করেও সমপরিমাণ অ্যালাউন্স গ্রহণ, নিয়ম ভেঙে বিশ্ববিদ্যালয় ফান্ডের ৪০৮ কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর, মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েকগুণ শিক্ষার্থী ভর্তিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

দুর্নীতির অভিযোগে মিয়ানমারের সুচির আপিল সুপ্রিম কোর্টে খারিজ

0

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের আপিল বুধবার দেশটির সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। আপিল করার সাথে সাথেই সিদ্ধান্তটি এসেছে বলে জানা গেছে এবং আদালত মামলায় উভয় পক্ষের কোনও যুক্তিই গ্রহণ করেনি। ৬ লাখ ডলার মূল্যের নগদ টাকা এবং সোনার বার ঘুষ নেয়াসহ ১১টি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর, ৭৬ বছর বয়সী সু চিকে গত সপ্তাহে সাজা দেয়া হয়। তবে তার আইনজীবী অভিযোগটিকে অযৌক্তিক বলেছেন। সু চিকে ইতিমধ্যেই সামরিক বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ, কোভিড-১৯ নিয়ম ভঙ্গ এবং একটি টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার অপরাধে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। এছাড়া তাকে আরও অনেক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ১৫০ বছরেরও বেশি জেল হতে পারে। গত বছর সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি গৃহবন্দী আছেন। অভ্যুত্থানের পর থেকে, ১ ফেব্রুয়ারী, ২০২১-এ, সামরিক শাসনের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়েছে। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (বার্মা) এর মতে, জান্তা সরকার বিক্ষোভ দমনে অনেক ক্ষেত্রে সহিংসতার আশ্রয় নিয়েছে, যার ফলে ১,৮০০ জনেরও বেশি বেসামরিক লোক মারা যায় এবং ১০,০০০ এরও বেশি গ্রেপ্তার, অভিযুক্ত কিংবা দণ্ডিত হয়। ভয়েস অফ অমেরিকা।

ইমরান খানের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তার সঙ্গে আরও ১৫০ জনকে এই মামলায় আসামী করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান রবিবার এ মামলা দায়ের হয়।
সৌদি আরবে গত সপ্তাহে এক আনুষ্ঠানিক সফরের সময়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার সফরসঙ্গীদের লক্ষ্য করে কয়েকজন পাকিস্তানি স্লোগান দেন। সেই ঘটনা থেকেই ধর্ম অবমাননার বিতর্কিত এই অভিযোগের উৎপত্তি হয়।
স্লোগান দেয়া ঐ ব্যক্তিরা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সাথে জড়িত বলে অভিযোগ করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় যে, বৃহস্পতিবার শরীফ ও তার সফরকারী দলের সদস্যরা মদীনায় মহানবী মোহাম্মদ (সা.) এর নির্মিত মসজিদ সফরকালে মানুষজন “বিশ্বাসঘাতক” এবং “চোর” বলে স্লোগান দিতে থাকে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে বলে, সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, রানা সানাউল্লাহ রবিবার এক টুইট বার্তায়, পুলিশী অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে করা ধর্ম অবমাননার অভিযোগটির পক্ষে সাফাই দেন। সেখানে তিনি সৌদি আরবের ঐ ঘটনার পেছনে থাকা ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার অঙ্গীকার করেন। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে ঐ মন্ত্রী বলেন, “এ বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না এবং আইন তার নিজস্ব পথে চলবে।”
সানাউল্লাহ আরও বলেন যে, ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের গ্রেফতারও করা হতে পারে।
ইমরান খান ও তার সহযোগীরা অভিযোগগুলোকে “হাস্যকর” বলে প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানী সংকটের মধ্যে নতুন সরকারের উপর জনসাধারণের চাপ বাড়তে থাকার ফলাফল হিসেবে এটিকে ব্যাখ্যা করেছেন তারা। ভয়েস অফ আমেরিকা।

পার্লামেন্ট কক্ষে পর্ন দেখার দায়ে পদত্যাগ করলেন ব্রিটিশ এমপি

0

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে শাসকদল কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য নিল প্যারিশ পদত্যাগ করছেন। ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি নিল প্যারিশ বলছেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন।
তিনি স্বীকার করেন, কিন্তু পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন। বিবিসির সাথে সাক্ষাৎকারে মি. প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা। এই ঘটনা নিয়ে যে তদন্ত চলে, তারপরই তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি’র পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করেন। বাষট্টি-বছর বয়স্ক এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন। তারা এনিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়। মি. প্যারিশ বিবিসিকে বলেন, “আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া। “সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে,” তিনি বলেন, “আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।” তার এই কাণ্ডের কথা প্রকাশ পায় গত বুধবার। এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি মি. প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করে। পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। বিবিসি বাংলা।

ভারতের আদালতে ঝুলছে ৪ কোটি মামলা, বিচারক স্বল্পতায় মানুষের দুর্ভোগ, জানালেন দেশটির প্রধান বিচারপতি

0

ভারতের আদালতগুলোতে অন্তত ৪ কোটি মামলা ঝুলে রয়েছে। অথচ বিচার করার মতো প্রয়োজনীয়সংখ্যক বিচারক নেই। দেশটির প্রধান বিচারপতি এন ভি রামানা রবিবার এ তথ্য জানিয়েছেন।
এদেশে বিচারের বাণী যে কেন নীরবে নিভৃতে কাঁদে, তার ব্যাখ্যা দিলেন প্রধান বিচারপতি। বিচারপতি রামানা জানিয়েছেন, দেশের নিম্ন আদালতগুলিতে বিচারকের সংখ্যা একেবারেই যথেষ্ট নয়। প্রতি ১০ লাখ জনসংখ্যায় বিচারক বা বিচারপতির সংখ্যা মাত্র ২০। যে হারে মামলার সংখ্যা বাড়ছে, তাতে এই বিচারকের সংখ্যা একেবারেই যথেষ্ট নয়। বিচারপতি রামানা জানিয়েছেন, নিম্ন আদালতগুলিতে ২৪ হাজার বিচারক পদের অধিকাংশই ফাঁকা রয়ে গিয়েছে।
প্রসঙ্গত, বুধবারই প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনে বলেন, সংবিধান রাষ্ট্রের ক্ষমতাকে তিনটি সমান ভাগে ভাগ করেছে। প্রত্যেকেরই উচিত খেয়াল রাখা, যেন কেউ ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম না করে। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাই কোর্টের বিচারপতিদের যৌথ সম্মেলনে রামানা বলেন, ”সংবিধান রাষ্ট্রের ক্ষমতাকে সমান তিনটি শাখার মধ্যে বণ্টন করেছে। এই তিন শাখার মধ্যে ক্ষমতার সমবণ্টনই গণতন্ত্রের কাঠামোকে মজবুত করে। নিজেদের দায়িত্ব পালন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা লক্ষ্মণরেখা অতিক্রম না করি।
শুধু তাই নয়, বিভিন্ন কারণে উটকো যেসব জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে, তা নিয়েও কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বহু ক্ষেত্রেই ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতে এই ধরনের মামলা দায়ের করা হচ্ছে। তাঁর অভিযোগ, অনেক সময় আদালতের নির্দেশ সত্ত্বেও নিষ্ক্রিয় থাকছে সরকার। সূত্র -সংবাদ প্রতিদিন,ভারত।

মেয়েরা প্রেমে পড়েন না, গোপনে ডাক দেন মা হওয়ার জন্য

0

৩০ বছর বয়সেই ৪৭ জনের বাবা। আর কিছুদিনের মধ্যে আরও দশ সন্তানের বাবা হচ্ছেন। বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে আছে তার এসব সন্তান। মেয়েরা মুখিয়ে থাকেন তার সন্তানের জন্য। এমন ঘটনা মার্কিন তরুণ কাইলের। তবে মেয়েদের সঙ্গে কথা বলে কাইল বুঝেছেন, এঁরা তাঁকে চান স্রেফ সন্তান পাওয়ার আশায়। মা হওয়ার প্রবল ইচ্ছে থেকেই যোগাযোগ করেন কাইলের সঙ্গে।
৪৭টি সন্তানের জন্ম দিতে স্রেফ আট বছর সময় লেগেছে আমেরিকার তরুণ কাইলের। আর এখন তাঁর জনপ্রিয়তা যে হারে বেড়ে চলেছে, তাতে সেঞ্চুরি বড়জোর বছর খানেকের অপেক্ষা!
বয়স সবে ৩০ ছুঁয়েছে। আমেরিকান এই তরুণ জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে তাঁর আরও ১০টি সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। শীঘ্রই ৫৭টি ছেলে-মেয়ের বাবা হবেন তিনি। অঙ্কটি কঠিন হলেও অবাস্তব নয়। কারণ কাইল এক জন স্বেচ্ছা বীর্যদাতা। কোনও স্পার্ম ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নন তিনি। কাজ করেন ব্যক্তিগত ভাবে। কাইল তাঁর প্রত্যেক সন্তানের মায়েদের চেনেন। এমনকি পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা তাঁর ৪৭টি সন্তানকেও চেনেন।
তবে সন্তানসুখ পেলেও কাইলের আফশোস, তাঁর ভাগ্যে প্রেম জোটেনি এখনও। বিশেষ মানুষের অপেক্ষায় দিন গুনতে থাকা কাইলের একটাই দুঃখ, মেয়েরা তাঁর প্রেমে পড়েন না। তা বলে মেয়েরা তাঁর প্রতি আগ্রহী নন, তা নয়। কাইল জানিয়েছেন, গত কয়েক বছরে বরং তাঁর সম্পর্কে আগ্রহ বেড়েইছে মেয়েদের। নেটমাধ্যমে ব্যক্তিগত চ্যাটে প্রায়শই তাঁর সঙ্গে কথা বলতে চান তাঁরা। কিন্তু কেউই প্রেমে পড়তে চান না। ডেটেও যেতে চান না। এই মেয়েদের সঙ্গে কথা বলে কাইল বুঝেছেন, এঁরা তাঁকে চান স্রেফ সন্তান পাওয়ার আশায়। মা হওয়ার প্রবল ইচ্ছে থেকেই যোগাযোগ করেন কাইলের সঙ্গে।
কাইল বলেছেন, তিনি তাঁর বীর্য বিনামূল্যে দান করেন। তাঁদেরকেই, যাঁদের প্রয়োজন। কিন্তু তিনি দেখে বিস্মিত হয়েছেন যে, যাঁরা নেটমাধ্যমে তাঁর সঙ্গে গোপনে যোগাযোগ করেন, তাঁরা প্রত্যেকেই অবস্থাপন্ন। ইচ্ছে করলেই স্পার্ম ব্যাঙ্কে যেতে পারতেন। কিন্তু তা না করে কাইলের সঙ্গে যোগাযোগ করেছেন। কারণ জানতে চাইলে বলেছেন, তাঁরা চান তাঁর সন্তানেরা তাঁদের আসল বাবাকে চিনুক। যা স্পার্ম ব্যাঙ্কে হলে সম্ভব নয়।
তাতে অবশ্য কাইলের কোনও বাড়তি পাওনা নেই। কিছু দিন আগেই লম্বা বিদেশ সফরে বেরিয়েছিলেন। ওই সফরে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজের সন্তানদের সঙ্গে দেখাও করেছেন কাইল। তবু ৪৭ সন্তানের বাবা জানিয়েছেন, তাঁর অপ্রাপ্তিটুকু রয়েই গিয়েছে এখনও। ইনস্টাগ্রামে গোটা বিশ্বের মা হতে চাওয়া মহিলাদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। অন্তত ১০০০ নারী বীর্য চেয়েছেন তাঁর কাছে। কিন্তু কেউ মন চাননি। এটাই যা দুঃখ কাইলের। সৌজন্যে আনন্দবাজার পত্রিকা।

পারস্পারিক স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

0

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পারিক স্বার্থে যোগযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ দু’টির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্ত-সীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যদি দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’
বৃহস্পতিবার বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে তারা দেশদুটির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশগুলোর মধ্যে উচ্চপর্যায়ের সফর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
ভারতীয় মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ভাল রয়েছে এবং জয়শঙ্কর বলেন ভারতে স্বাভাবিকতা ফিরে আসছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে ঢাকা আসেন।বাসস।

নানা কর্মসূচিতে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

0

“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস – ২০২২। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়া আইন ও বিচার বিভাগ এবং এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং এনজিও প্রতিনিধিরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিবসটির তাৎপর্য তুলে ধরে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তিব্যে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বলেন, আইনগত সহায়তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে আইন ও বিচার বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আইনগত সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে।সেই সঙ্গে লিগ্যাল এইড অফিসারের পদকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত করার পরিকল্পনাও নেয়া হচ্ছে।এছাড়া আইনগত সহায়তা কার্যক্রম সম্প্রসারণে তিনি জেলা পর্যায়ে এডিআর সেন্টার গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ তফাজ্জল হাসান হিরু বক্তৃতা প্রদান করেন। এদিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশের জেলা পর্যায়ে র‌্যালি, আলোচনাসভা, পথ প্রচার, লিগ্যাল এইড মেলা, ক্লায়েন্ট-আইনজীবী যৌথ সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার, ম্যাগাজিন/ স্যুভেনির/দেয়ালিকা প্রকাশ, আলোকচিত্র প্রদর্শন, প্রচার ও প্রকাশনা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সংবাদপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিব এর বাণীসহ আইনগত সহায়তা বিষয়ক প্রতিবেদন সম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রেডিও-টেলিভিশনে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তি।

তেঁতুলতলা মাঠে থানা ভবন হবে না, প্রধানমন্ত্রীর নির্দেশনা

0

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণকাজ বন্ধ হলো। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৭ সালে আমরা এই জায়গাটি বরাদ্দ পেয়েছিলাম। থানা নির্মাণের জন্য এটা সরকার পুলিশকে দিয়েছিল। এটা পুলিশের জায়গা, পুলিশেরই থাকবে। তবে এখানে কোনও থানা হবে না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এলাকার মানুষ যেভাবে এই জায়গাটি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করবেন।’ তাহলে কলাবাগান থানা কোথায় হবে-এমন প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরে অন্য কোথাও জায়গা নির্ধারণ করা হবে থানার জন্য।’
তেঁতুলতলা মাঠে থানার জন্য যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কোনও সমস্যা না। অবকাঠোমো বেশি কিছু হয়নি। জয়গাটি এলাকাবাসী যেভাবে ব্যবহার করতেন, সেভাবেই করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্মাণ কাজ তো অবশ্যই বন্ধ থাকবে। তবে রক্ষণাবেক্ষণ পুলিশই করবে। খেলার মাঠের জন্য উপযোগী জায়গা সেটি নয়। যেভাবে ব্যবহার করা হচ্ছিল, এলাকার লোক যেভাবে ব্যাবহার করছে, সেভাবেই থাকবে- এটাই প্রধানমন্ত্রীর পরামর্শ’। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেঁতুলতলার যে জায়গাটি সরকার আমাদের হ্যান্ডওভার করেছিল, সেটি কলাবাগান থানার জন্য চেয়ে আমরা আবেদন করি ২০১৭ সালে। দেখলাম, সেই এলাকায় খেলার জায়গা নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই, পুলিশের জমি যেভাবে আছে, সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না করা হয়। যেভাবে চলছে চলতে থাকুক। এটাই আমাদের সিদ্ধান্ত।’
প্রাচীর যতটুকু হয়েছে সেভাবেই থাকবে। আগে যেভাবে এলাকাবাসী জায়গাটি ব্যবহার করতেন এখনও সেভাবে ব্যবহার করতে পারবেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘প্রাচীর খুব বেশি হয়নি। যদি কোনো অসুবিধা হয়, আমরা দেখব। কিন্তু জায়গাটি পুলিশের, পুলিশেরই থাকবে। রক্ষণাবেক্ষণ পুলিশই করবে।’বাসস।

‘আনলিমিটেড’ ডাটা প্যাকেজ চালু করলো সব মোবাইল অপরারেটর

0

‘আনলিমিটেড’ ডেটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটররা। বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে এ প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।আনলিমিটেড প্যাকেজের মেয়াদ হবে একবছর।
এর আগে শুধুমাত্র রাষ্ট্রায়াত্ত টেলিকম অপারেটর টেলিটকের ‘আনলিমিটেড প্যাকেজ’ ছিল। এখন অপর তিনটি মোবাইল অপারেটরও এই প্যাকেজ চালু করল।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এবং তিনটি মোবাইল ফোন অপারেটরের মার্কেটিং বিভাগের প্রধানরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে এই আনলিমিটেড ডেটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে। এ ছাড়া গ্রামীণফোনের নিরবচ্ছিন্ন ৩০ দিনের (দৈনিক সর্বোচ্চ ১ জিবি পর্যন্ত) প্যাকেজ ৩৯৯ টাকা ও ৩০ দিনের (দৈনিক সর্বোচ্চ ২ জিবি পর্যন্ত) ৬৪৯ টাকা।
রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি, টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।
আনলিমিটেড ডেটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। এটি শুধুমাত্র ডেটা সার্ভিস দেওয়ার জন্য একটি বিশেষ প্যাকেজ হবে, যাতে অন্য কোনো প্রকার অফার (ভয়েস, এসএমএস, সোশ্যাল প্যাক ইত্যাদি) দেওয়া যাবে না।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আনলিমিটেড ডেটা প্যাকেজ দেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমে সূদরপ্রসারী প্রভাব বয়ে আনবে। এটি সরকারের ডিজিটাইজেশন প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াবে। আগামীতে ব্যান্ডউইথের চাহিদা অনেক বাড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রাহক যাতে ডেটার ব্যবহার করে সরকারের ডিজিটাইজেশন প্রক্রিয়ায় যুক্ত হতে পারে সে লক্ষ্যে আরও অনেক উদ্যোগ নেয়া হচ্ছে।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি সব সময় গ্রাহকের স্বার্থের পক্ষে কাজ করে। মানসম্মত সেবা নিশ্চিতে বিটিআরসি সর্বদা তৎপর রয়েছে।
আনলিমিটেড ডেটা প্যাকের উদ্যোগ নেওয়ার জন্য বিটিআরসিকে ধন্যবাদ জানিয়ে অ্যামটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) বলেন, টেলিকম অপারেটররা সব সময় গ্রাহক বান্ধব ও সর্বোত্তম সেবা দেয়ার চেষ্টা করছে। এ চেষ্টা অব্যাহত থাকবে।